রাণীশংকৈলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে প্রাণ হারালো কৃষক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে প্রাণ হারালো কৃষক : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

রাণীশংকৈলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে প্রাণ হারালো কৃষক

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
কাউনিয়ায় অনলাইন জুয়ায় হেরে কীটনাশক পানে আত্মহত্যা 
প্রতিকী ছবি

 

 

রাণীশংকৈলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে প্রাণ হারালো কৃষক

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মুনজুর আলী (৪০)নামে এক কৃষক মৃত্যু বরণ করেছেন।

 

গতকাল সোমবার (১৯মে)বিকালে উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মুনজুর উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। স্থানীয়

 

 

ও পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে  বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে কৃষক মুনজুর আলী।

পড়ুন>>ভারতীয় বিভিন্ন সংস্থার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

 

পরিবারের সদস্যরা জানতে পেরে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নেওয়ার পথিমধ্যে মুনজুর মারা যায়। মৃত মুঞ্জুর আলীর ভাই ফদর মোহাম্মদ জানান,আমার ভাই মানসিক চাপ ও দুশ্চিন্তা ভুগতে ছিলেন। তাঁর ধারণা হতাশাগ্রস্ত হয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মুঞ্জুর আলী মারা গেছেন।

 

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!