ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

দৌলতপুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের মাছ মরে সাফ

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০৭:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

দৌলতপুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের মাছ মরে সাফ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের মাছ মরে সাফ

দৌলতপুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের মাছ মরে সাফ।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চুর বাণিজ্যিকভাবে চাষ করা তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭০ লক্ষাধিক হাজার টাকা মূল্যের দেশি বিভিন্ন প্রজাতির মাছ মেরে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আদাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

এলাকাবাসী জানান, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন। এবারও তিনি পাঁচটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেছেন। সম্প্রতি মাছ বিক্রি করার ঘোষণা দিয়েছেন তিনি।

মবুধবার ভোরে একটি পুকুরে মাছ মরে ভাসতে দেখেন স্থানীয়রা। একই অবস্থা পাশাপাশি আরো দুটি পুকুরে। মোট তিনটি পুকুরে মাছ মরে ভাসতে দেখে এলাকায় তোলপাাড় শুরু হয়ে যায়। বিপুল পরিমান এসব মাছ পানিতে ভারতে দেখে বিস্ময় প্রকাশ করেন এলাকাবাসী। খবর পেয়ে বুধবার সকালে এলাকার শত শত মানুষ পুকুর পাড়ে এসে ঘটনার তীব্র নিন্দা জানান ও এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।

স্থানীয় মাছ চাষী ও মাছের পরিচর্যাকারী জানান, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুকুর তিনটিতে পাঙ্গাস, মনো, রুই, মৃগেল সহ শত শত মন মাছ মারা গিয়েছে। একেটি পাঙ্গাস মাছের ওজন দেড় থেকে আড়াই কেজি পর্যন্ত। অন্যান্য মাছের ওজন পাঙ্গাসের মতই।

পড়ুন>>কুড়িগ্রামের সীমান্তে ৩৬ রোহিঙ্গাসহ আটক ৪৪

কয়েকটি চিতল ও রুই মৃগেল মাছের ওজন দেখা গেছে ৮ থেকে ১০ কেজি। শত শত মন মাছ এভাবে নষ্ট হয়ে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুবদল এই নেতা। তার মুল পেশা মাছ চাষ। পুকুর তিনটি আর কোন মাছ জীবিত নাই। বিষ অথবা গ্যাস ট্যাবলেট দিয়ে কিভাবে মাছগুলোকে মেরে দেয়া হয়েছে প্রাথমিকভাবে ধারনা বলে করা হচ্ছে।

মাছ ব্যবসায়ী ইব্রাহিম জানান, গত কয়েখদিন আগেও ৫০ লক্ষ টাকা মাছের দাম বলেছিলাম। কিন্তু তিনি বিক্রি করেননি।

ক্ষতিগ্রস্থ মাছ চাষী ও উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু বলেন, পুকুর তিনটিতে প্রায় ৭০ লাখ টাকার মাছ ছিল। পাঙ্গাস মনোর পাশাপাশি পুকুরের ৮ থেকে ১২ কেজি ওজনের চিতল, রুই ও মৃগেল মাছও ছিল। বিষ প্রয়োগের ফলে সব শেষ।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, এ ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ অথবা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছগুলোকে মেরে দেওয়া হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের মাছ মরে সাফ

আপডেট সময় : ০৭:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫