পর্দা নিয়ে কটাক্ষকারী কচাকাটা কলেজের প্রভাষক লাকীর বাড়ি ঘেরাও  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পর্দা নিয়ে কটাক্ষকারী কচাকাটা কলেজের প্রভাষক লাকীর বাড়ি ঘেরাও  : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

পর্দা নিয়ে কটাক্ষকারী কচাকাটা কলেজের প্রভাষক লাকীর বাড়ি ঘেরাও 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫
পর্দা নিয়ে কটাক্ষকারী কচাকাটা কলেজের প্রভাষক লাকী খাতুন।

 

 

পর্দা নিয়ে কটাক্ষকারী কচাকাটা কলেজের প্রভাষক লাকীর বাড়ি ঘেরাও

 

পর্দা নিয়ে কটাক্ষকারী কচাকাটা কলেজের প্রভাষক লাকীর বাড়ি তৌহিদী জনতার  ঘেরাও।

মহিলাদের পর্দা নিয়ে কটাক্ষকারী কচাকাটা কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং এর প্রভাষক লাকী খাতুনের বাড়ি তৌহিদী জনতার ঘেরাও।

 

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার সাপখাওয়া গ্রামের বাসিন্দা কচাকাটা কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং এর প্রভাষক লাকী খাতুন। সে তার নিজের নিরাপত্তা পর্দাকে অস্বীকার করে আজ (৩ মে) একটি অবমানাকর পোস্ট দেয় ফেসবুকে।

পড়ুন>> মহানবীকে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার

 

সেটি স্থানীয় ধর্মপ্রাম মুসলিম উম্মাহ নজরে আসলে শুরু হয় তোল পাড়। আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দাকে নিয়ে কটুক্তি করায় স্থানীয় তৌহিদী জনতা তার বাসা ঘেরাও করার আগেই সে বাসা থেকে পালিয়ে যায়। বর্তমানে (নিউজ লেখা পর্যন্ত ) তার বাসায় স্থানীয় তৌহিদী জনতা এবং কচাকাটা থানা প্রশাসন অবস্থান করছে।

ফেসবুকে এক পোস্টে লাকি লিখেন, “চেহারাই যদি (মুখে নেকাপ দিয়ে) এভাবে ঢাকতে হয় তাহলে আল্লাহ চেহারা দিলো কেন? মুখবিহীন ভাবেই নারীদের তৈরী করতে পারতো সৃষ্টিকর্তা। পর্দা প্রথাটা খুবই ভয়ংকর অশিক্ষিত প্রথা। সামান্য সেন্স দিয়ে চিন্তা করলেই বুঝা যায় যে, এটাকে পুরুষেরাই নিজ স্বার্থে নারীদের উপরে বেশি প্রমোট করে বা করছে অথচ নিজেরা সেটা গ্রহণ করে না। এটা আল্লাহর নামে পুরুষেরা চালায়া দিছে নারীদের উপর দিয়ে। যদি আল্লাহর নির্ধারিত ব্যাপার হতো তবে নারীদের কচ্ছপের মত স্থায়ী খোলস দিয়ে জন্ম দেয়া হতো।”

এদিকে অবস্থা বেগতিক দেখে নাস্তিক কলেজ শিক্ষিকা লাকি খাতুন আবারও ফেসবুক লাইভে ক্ষমা চেয়েছেন।

 

পড়ুন>> জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির সাতক্ষীরা সদর হাসপাতাল ভাংচুর

এ ব‍্যাপারে কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন প্রভাষক লাকি খাতুন ইসলামের বিরুদ্ধে যে স্ট্যাটাস দিয়েছে এটা খুবই দুঃখজনক ইসলামের ভাবমূর্তি নষ্ট করেছে। আমি বিষয়টি জানতাম না আজকে জেনেছি আগামীকাল কলেজের গভার্নিং বডির মিটিংয়ে তার ব‍্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাগেশ্বরীর মুফতি ইসলাম জানায় আমরা তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ করেছি, কালকে কচাকাটা কলেজের অধ্যক্ষ বরাবর তার শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।

কথা কাটা থানার অফিসার ইনচার্জ জানায় নাস্তিক লাকি খাতুন এর সন্ধ্যায় শত শত লোকের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী থানা অফিসার রেজাউল করিম  বলেন, তৌহিদী জনতার ব্যানারে লাকি খাতুন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে তার শাস্তি না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ অব্যাহত রাখবে বলে তারা জানায়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!