মহানবীকে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
মহানবীকে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার
মহানবীকে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার
নীলফামারীর ডোমার উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়নের হরিহরা গ্রামের বিজয় দাস (২৩) নামে এক যুবক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে গতকাল ২রা মে শুক্রবার সকালে বিজয় দাস তার ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন,এরপর বিকেলে সে ধরনিগঞ্জ হাটে এলে এলাকাবাসী তাকে আটক করে, বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে বিক্ষুব্ধ জনতা বিজয় দাসকে পুলিশের হাতে সোপর্দ করে।
পড়ুন>>পর্দা নিয়ে কটাক্ষকারী কচাকাটা কলেজের প্রভাষক লাকীর বাড়ি ঘেরাও
গ্রেফতারকৃত বিজয় দাস উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের হরিহরা গ্রামের সুরেশ দাসের পুত্র।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রাতেই ডোমার থানায় মামলা নং-০২ তারিখ ২রা মে ২০২৫ইং দায়ের করা হয়েছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি নিয়ে ডোমার সদরসহ বিভিন্ন এলাকায় বিজয় দাসের বিচারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বিকেলে ধরনিগঞ্জ হাটে বর্নিত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। আজকে ৩রা মে শনিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে বর্নিত ব্যক্তিকে বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

























