ফুলবাড়িতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়িতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

ফুলবাড়িতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫
ফুলবাড়িতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতিকী ছবি

 

 

 

 

ফুলবাড়িতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফাতেমা আক্তার (১১) নামের এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাতেমা নিহত ফাতেমা নুর হোসেন ও তুলি বেগম দম্পতির একমাত্র কন্যা। সে বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী গ্রামে ঘটনাটি ঘটে।।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন ফাতেমার মা তুলি বেগম ছাগলের জন্য পাতা আনতে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে মেয়েকে ডাকলেও কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন, আঁড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়ের নিথর দেহ ঝুলছে। পরে তার চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন এবং মরদেহটি নিচে নামানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। সন্ধ্যা সাতটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফাতেমার মা তুলি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছাগলের জন্য পাতা আনতে বাইরে যাওয়ার সময়ও ফাতেমা ঘরেই ছিল। তাকে রেখে আমি ছাগলের খাবার আনতে যাই। ফিরে এসে দেখি মেয়েটা আঁড়ার সঙ্গে ঝুলছে। আমি তখনই চিৎকার করি, প্রতিবেশীরা এসে মরদেহ নামায়।”

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, “এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।”

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষ শোকাহত ও বিস্মিত এই মর্মান্তিক ঘটনার পর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!