ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ২টি গরু জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ২টি গরু জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ২টি গরু জব্দ

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ঝিনাইগাতীতে আটককৃত ভারতীয় মদসহ ২টি গরু

 

 

 

ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ২টি গরু জব্দ

 

 

ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ২টি গরু জব্দ
শেরপুর জেলার সীমন্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৯৭ বোতল মদসহ ২টি গরু জব্দ করেছে তাওয়াকুচা বিওপি।

 

 

 

২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী সীমান্ত এলাকা থেকে মদ এবং খাড়ামুড়া সীমান্ত এলাকা থেকে ২টি ভারতীয় গাভী উদ্ধার করা হয়।

 

 

 

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে তাওয়াকুচা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির ২টি টহলদল পৃথক অভিযান চালিয়ে ছোট গজনী সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৪৯৭ বোতল মদ এবং খাড়ামুড়া সিমান্ত এলাকা থেকে ২টি গরু জব্দ করা হয়।

পড়ুন>>তাহিরপুরের চাঁদপুর ও লাউড়েরগড় সীমান্তে ভারতীয় পণ্য চোরাচালানের নিরাপদ রুটে আবারো ৪৪ লাখ টাকার ফুচকা ও জিরা জব্দ

 

 

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারি পালিয়ে যায়। জব্দকৃত মদের বর্তমান বাজার মুল্য ৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা এবং ২টি গরুর মুল্য ২ লাখ ২০ হাজার টাকা।

 

 

এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!