তাহিরপুরের চাঁদপুর ও লাউড়েরগড় সীমান্তে ভারতীয় পণ্য চোরাচালানের নিরাপদ রুটে আবারো ৪৪ লাখ টাকার ফুচকা ও জিরা জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরের চাঁদপুর ও লাউড়েরগড় সীমান্তে ভারতীয় পণ্য চোরাচালানের নিরাপদ রুটে আবারো ৪৪ লাখ টাকার ফুচকা ও জিরা জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

তাহিরপুরের চাঁদপুর ও লাউড়েরগড় সীমান্তে ভারতীয় পণ্য চোরাচালানের নিরাপদ রুটে আবারো ৪৪ লাখ টাকার ফুচকা ও জিরা জব্দ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
তাহিরপুরের চাঁদপুর ও লাউড়েরগড় সীমান্তে ভারতীয় পণ্য চোরাচালানের নিরাপদ রুটে আবারো ৪৪ লাখ টাকার ফুচকা ও জিরা জব্দ

 

 

তাহিরপুরের চাঁদপুর ও লাউড়েরগড় সীমান্তে ভারতীয় পণ্য চোরাচালানের নিরাপদ রুটে আবারো ৪৪ লাখ টাকার ফুচকা ও জিরা জব্দ

 

তাহিরপুরের চাঁদপুর ও লাউড়েরগড় সীমান্তে ভারতীয় পণ্য চোরাচালানের নিরাপদ রোড; ৪৪ লাখ টাকার ফুচকা ও জিরা জব্দ

 

 

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তের চাঁদপুর ও লাউড়েরগড় সীমান্ত এলাকা এখন ভারতীয় ফুচকা, চিনি, জিরাসহ মসলা ও বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী চোরাচালানের স্বর্গরাজ্য ও নিরাপদ রোড।

 

 

জানাযায়, চাঁদপুর সীমান্তের বারিক্কার টিলা, রাজাই ও লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদী, শাহিদাবাদ, বর্ডার হাট, শাহ আরেফিন মোকাম, দশঘর বাউল্লা হাটি সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে ভারত থেকে অবাধেই নিয়ে আসছে স্থানীয় কয়েকটি চোরাকারবারি সিন্ডিকেট চক্র।

 

 

খবর পেয়ে গতকাল ২৩ এপ্রিল বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির এর নির্দেশনায় সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হাসেম এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায় লাউড়েরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাঁধাঘাট ইউনিয়নের বিন্নাকুলী এবং মদেরগাঁও গ্রামে ।

পড়ুন>> তাহিরপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী আটক

 

এসময় টাস্কফোর্স অভিযান চালিয়ে মোদেরগাঁও গ্রামের সোবান সর্দারে বাড়ী ও বিন্নাকুলি একটি পরিত্যাক্ত গুদাম ঘরে তল্লাশী করে রাতের আধাঁরে চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা ১৭৬৫০ কেজি ভারতীয় ফুসকা ও ৬০ কেজি জিরা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৪ লক্ষ,৫৪ হাজার,৫শত টাকা।

 

 

তবে এসময় কোন চোরাকারবারিকেই আটক করতে পারেনি অভিযানে থাকা টাস্কফোর্স দলটি। এ সময় অভিযানে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির ২৮ জন বিজিবি সদস্য, তাহিরপুর থানা পুলিশের ৫ জন পুলিশ ও একজন আনসার টাস্কফোর্সের অভিযানে অংশগ্রহণ করে।

 

 

 

ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

পড়ুন>> কাউনিয়ায় জাতিগত সহিংসতা নিরসনে আন্তঃধর্মীয় সংলাপ

 

এরই ধারাবাহিকতায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও জিরা জব্দ করা হয়। আটককৃত ফুসকা ও জিরা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!