কাউনিয়ায় বের হল ২৫ বছর আগে দাফন করা মুয়াজ্জিনের লাশ
- আপডেট সময় : ০৭:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
কাউনিয়ায় বের হল ২৫ বছর আগে দাফন করা মুয়াজ্জিনের লাশ
রংপুরের কাউনিয়ায় স্থানীয় মসজিদের পিছনে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রায় ২৫ বছর আগে কবর দেয়া সাদা কাপড় মোড়ানো এক ব্যক্তির মরদেহ।
মঙ্গলবার দুপরে উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় বাজার মসজিদ নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
জানাগেছে সরকারি অর্থয়ানে শিবু কুটিরপাড় বাজার জামে মসজিদের ওয়াস ব্লক নির্মাণ করার জন্য মসজিদের পিছনে মাটি খনন করে রাখে হয়। বৃষ্টির পানিতে মঙ্গলবার খনন করা জায়গায় মাটি ভেঙ্গে পরলে সেখানে সাদা কাপড় মোড়ানো কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মসজিদের মুসল্লী ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে সাদা কাপড় মোড়ানো অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। মরদেহ দেখতে সেখানে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হয়।
স্থানীয় লোকজন কবর শনাক্ত করে জানান, মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি। তিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং একজন পরেজগার ব্যক্তি। প্রায় ২৫ বছর আগে মসজিদের পিছনে তাকে দাফন করা হয়েছিল। কিন্তু মসজিদের পিছনে যে হোসেন মুন্সির কবর দেওয়া হয়েছিল তা স্বজনদের স্মরণ ছিল না।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীর প্রসব ব্যথা: পরীক্ষা শেষে জন্ম দিলেন ফুটফুটে সন্তান
পরে স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি তুলে নিয়ে গিয়ে শিবু কুটিরপাড় সামাজিক কবর স্থানে কবর খুঁড়ে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে।
কুর্শা ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন ২৫ বছর আগে এ স্থানে মুয়াজ্জিন হোসেন মুন্সি কে দাফন করা হয়েছিল। মসজিদের ওয়াস ব্লকের কাজ করতে গিয়ে মাটি খুঁড়তে গিয়ে সাদা কাপড় মোড়ানো লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে পুনরায় দাফন করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন মসজিদের নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে কাপড় মোড়ানো একটি লাশ উদ্ধার করার বিষয় টি তিনি শুনেছেন। পুলিশ পাঠিয়ে তিনি ভালভাবে খোঁজ খবর নেওয়ার কথা জানান।

























