ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীর প্রসব ব্যথা: পরীক্ষা শেষে জন্ম দিলেন ফুটফুটে সন্তান
- আপডেট সময় : ০৭:০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ৪৩৮ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীর প্রসব ব্যথা: পরীক্ষা শেষে জন্ম দিলেন ফুটফুটে সন্তান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থী প্রসব ব্যথা শুরু হয়। ব্যথা নিয়েই শেষ করলেন পরিক্ষা। হল থেকে বের হয়ে সোজা ক্লিনিকে জন্ম দিলেন কন্যা সন্তান।
২১ এপ্রিল সোমবার ছিট পাইকের ছড়া মাধ্যমিক স্কুলের এসএসসি পরিক্ষার্থী ববিতা খাতুন (১৭) পরীক্ষা শুরুর আগেই প্রসব ব্যথা উঠে। পরিক্ষার্থী ও অভিভাবকরি দোটানায় পড়ে যায়। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় প্রসব ব্যথা নিয়েই পরিক্ষায় অংশগ্রহন করবে। পরিক্ষা শুরু পরে প্রসব ব্যথা আরও তিব্র হয়ে ওঠে। অনেক ব্যথা সহ্য করে সোনাহাট পরিক্ষা কেন্দ্র থেকে পরিক্ষা শেষ করে দুপুর ১ টায়।
পরিক্ষা কেন্দ্র থেকে বের হয়েই পাইকের ছড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার ও কল্যাণ কেন্দ্রে পৌছান। সেখানে দক্ষ ডেলিভারি টিমের সহযোগিতায় ১:৩০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্মদান করেন কন্যা সন্তান।
পাইকের ছড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার ও কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারির সময় উপস্থিত ছিলেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: তৌহিদুর রহমান, ফার্মাসিস্ট আব্দুল্লাহ আল বাকী, পরিবার কল্যাণ সহকারী সিরিয়া খাতুন, মিডওয়াইফ জেমি আক্তার, চম্পা রায়, পরিবার কল্যান পরিদর্শিকা, লায়লা ইয়াসমিন।
নবজাতকের মা ববিতা জানান, এরকম প্রচেষ্টা যদি সব ক্লিনিকে করা হতো তাহলে সকল গর্ভবতী মায়েরা নরমাল ডেলিভারির মাধ্যমে মা হতে পারতেন। ডেলিভারি নিয়ে কোন কষ্ট ও চিন্তা থাকতোনা।
ফার্মাসিস্ট আব্দুল্লাহ আল বাকী জানান, আমাদের এই ডেলিভারি সেবাটি সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা সকলের জন্য উন্মুক্ত রয়েছে এবং অব্যাহত থাকবে।
পড়ুন>> এক ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তৌহিদুর রহমান জানান, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তিনি আরও জানান, মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনার লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে এমসিএইচ ইউনিটের আওতায় আমরা মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছি, তবে আজকে একটি ব্যতিক্রমধর্মী নরমাল ডেলিভারির সাক্ষী হতে পেরে সত্যি অনেক আনন্দ লাগছে।
উল্লেখ্য, পার্বতীপুর ল্যাম্প হাসপাতালের সার্বিক সহযোগিতায় ইউএনএফপিএ এর কারিগরি সহযোগিতায় SRMNCAH প্রজেক্টের আওতায় কুড়িগ্রাম জেলার আটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই সেবাটি চালু রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























