রাণীশংকৈলে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলা শালবাড়ী-বেলতলী যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন বিকালে উপজেলার শালবাড়ি মাঠে চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজলুবিন রহমান।
পড়ুন>>সুনামগঞ্জে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনির গ্রেফতার
আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিডি ক্লিন এর পরিচালক হারুন-উর-রশির, সাবেক কমিশানার জামায়াত নেতা নজরুল ইসলাম, শালবাড়ী-বেলতলী যুব সমাজের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তি ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ৮ টি ক্রিকেট দল অংশগ্রহণ করেন। চুড়ান্ত খেলায় লাল ক্রিকেট দল ও নীল ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বীতা করেন।এবং নীল ক্রিকেটদল লাল দলকে হারিয়ে বিজয়ী হন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























