নাগেশ্বরীতে ভিজিএফ এর চাল আটক: ব্যবসায়ী পালাতক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে ভিজিএফ এর চাল আটক: ব্যবসায়ী পালাতক : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ ১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

নাগেশ্বরীতে ভিজিএফ এর চাল আটক: ব্যবসায়ী পালাতক

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
নাগেশ্বরীতে ভিজিএফ এর আটককৃত চাউল

 

 

নাগেশ্বরীতে ভিজিএফ এর চাল আটক: ব্যবসায়ী পালাতক

 

কুড়িগ্রামের নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর চাল উত্তোলন করে প্রায় চার মেট্রিক টন চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করার অভিযোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বিরুদ্ধে।

 

 

২২ মার্চ দুপুর ১ঃ০০ ঘটিকার সময় স্থানীয় জনতা গোপনে বিক্রিত চাউলের সন্ধান দেয়। সংবাদ পেয়ে সহকারী কমিশনার ভূমি থানা প্রশাসনের সহযোগিতায় কালিগঞ্জ কেরামতিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা ঘর থেকে চাল উদ্ধার করে।

পড়ুন>>কুড়িগ্রামে আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

 

এ সময় চাল সহ মাদ্রাসার মুহতামিম ইসমাইল হোসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে। ইসমাইল হোসেন বলেন স্থানীয় ব্যবসায়ী জামাল ব্যাপারী সকাল সাড়ে নয়টায় আমার ঘরে চাউলগুলো রেখে যায়। এর বাইরে আমি কিছু জানি না। ইউপি চেয়ারম্যান রিয়াজুলের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। ব্যবসায়ী জামাল বেপারীর সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

 

 

থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন জিজ্ঞাসাবাদ চলছে নির্বাহী অফিসারের মাধ্যমে নির্দেশনা ও অভিযোগ পেলে আআইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সহকারি কমিশনার ভূমি মাহাবুবুল হাসান বলেন, প্রায় ৪ মেট্রিক টন চাউল উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!