জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প অনুমোদন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প অনুমোদন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প অনুমোদন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প অনুমোদন

 

 

জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প অনুমোদন

 

 

চট্টগ্রামের মিরসরাই এবং ফেনীর সোনাগাজী উপজেলায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মালিকানাধীন প্রায় ১৭ হাজার একর জমিতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলমান।

 

 

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব অর্থনৈতিক অঞ্চল বিনির্মাণ এবং টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে বেজা কর্তৃক জাতীয় অর্থনৈতিক অঞ্চলে পিপিপি পদ্ধতিতে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

এ লক্ষ্যে প্রাথমিকভাবে শিল্পাঞ্চলের সোনাগাজী অংশে ওই প্রকল্পের জন্য ৬০০ একর স্থান নির্ধারণ করা হয়েছে। এ অবস্থায়, ‘প্রকিউরমেন্ট গাইড লাইন ফর পিপিপি প্রজেক্ট, ২০১৮ প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’ ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দেয়।

 

 

ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মালিকানাধীন ৬০০ একর জমিতে ‘গ্রাউন্ড মাউন্টেড সোলার (সৌর) ভিপি (১০০-২০০ মেগাওয়াট) নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের একটি প্রস্তাবে’ নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

 

 

মঙ্গলবার (১৮ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

জানা গেছে, নীতিগত অনুমোদনের পর ফিজিবিলিটি স্টাডি সম্পাদনের মাধ্যমে প্রস্তাবিত প্রকল্পের কারিগরি ও আর্থিক বিষয়সমূহ চূড়ান্ত করা হবে এবং পিপিপি গাইডলাইন অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেসরকারি অংশীদার নির্বাচন করা হবে। সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এখন পর্যন্ত বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতের পরিমাণ ১ হাজার ৫৫০ দশমিক ৫৬ মেগাওয়াট।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!