নাগেশ্বরীতে যাত্রী বেশে চালককে হত্যা করে অটো ছিনতাই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে যাত্রী বেশে চালককে হত্যা করে অটো ছিনতাই : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

নাগেশ্বরীতে যাত্রী বেশে চালককে হত্যা করে অটো ছিনতাই

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
নাগেশ্বরীতে যাত্রী বেশে চালককে হত্যা করে অটো ছিনতাই

 

নাগেশ্বরীতে যাত্রী বেশে চালককে হত্যা করে অটো ছিনতাই

 

নাগেশ্বরীতে যাত্রী বেশে চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যাত্রী বেশে অটো (মিশু) চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার নেওয়াশী ইউনিয়নের এগারো মাথা বাজারের দক্ষিনে হিড়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী হিড়ার ভিটার এগারো মাথা নেওয়াশী রোডের পুবে ভইসের দোলায় কৃষি কাজ করতে গিয়ে ১মার্চ সকালে একটি অজ্ঞাত লাশ দেখতে পায়।

পড়ুন>> মহাদেবপুর থেকে তিনটি ককটেল উদ্ধার

পরবর্তিতে স্থানীয়রা নাগেশ্বরী থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ প্রশাসন লাশটি উদ্ধার করে থানায় নিতে আসে। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অটো চালক বেলাল হোসেন পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের খোচাবাড়ি আবাসন এলাকার নুরনবীর ছেলে।

নিহতের মামা ফরিদুল ইসলাম জানায় গতকাল সে অটো নিয়ে বাহির হয়েছে এর পরে আর তার খবর পাইনি। আজ তার লাশ পাওয়া গেল। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা যাত্রীবেশে অটো ভারা নিয়ে নির্জন এলাকায় এনে তাকে হত্যা করে অটোটি ছিনতাই করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!