সরিষাবাড়ীতে জমি সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ আহত- ১৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে জমি সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ আহত- ১৪ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ ১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

সরিষাবাড়ীতে জমি সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ আহত- ১৪

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
সরিষাবাড়ীতে জমি সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ আহত- ১৪

 

সরিষাবাড়ীতে জমি সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ আহত- ১৪

জামালপুরে সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বরসরা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সাইফুল ইসলাম (৫৫), হাফিজুর রহমান (৫০), খোকন মিয়া (৩৫), রাশেদা বেগম (৪০), রবিন মিয়া (৩০), তারিকুল ইসলাম (৩০), রুবেল মিয়া (২৮), আল-আমিন (৩৯), তানজিদ ইসলাম (১৮), নাসির উদ্দিন (৬০) রাশেদুল ইসলাম জ্যোৎস্না (৩৫), রঞ্জু মিয়া (২৫) ও বিল্লাল হোসেন (৩৫)।

পড়ুন>> সংস্কার প্রতিবেদন বিস্তারিত: কি থাকছে এই সংস্করণে

তাদের মধ্যে নাসির উদ্দিন, রাশেদুল ইসলাম জ্যোৎস্না ও তানজিদ ইসলাম গুরুতর অসুস্থ হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এবং ১০ জন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ছাড়াও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের বরসরা গ্রামের মৃত আজগর মন্ডলের ছেলে হাফিজুর রহমান, সাইফুল ইসলাম এবং একই গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে নাছির উদ্দিন, মনোহর হোসেন এর সঙ্গে দীর্ঘ দশবছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে (খাসপাড় সংলগ্ন) মাদ্রাসা মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এক সালিশ বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন সময় হাফিজুরের ছেলে সুমিন ভিডিও করে। এই নিয়ে বাছেদ এর ছেলে রাব্বি প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায় হাফিজুর রহমান সমর্থকের লোকজন ও নাছির উদ্দিন সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষ বেধে যায়। এতে লাঠিসোটার আঘাতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

আহত নাছির উদ্দিন বলেন, বাব-দাদার ওয়ারিসের সম্পত্তি অতিরিক্ত জোরপূর্বক দখল করে দীর্ঘদিন যাবত তারা চাষাবাদ করে আসছে। আমরা হিসাব চাইলে তারা হিসাব দিতে চায় না। এই নিয়ে গ্রাম্য সালিশ বৈঠক ডাকলেও তারা আসে না।

গত কয়েকদিন আগে ওই বিরোধপূর্ণ জমিতে হাল দিতে গেলে আমরা বাধা দেই এবং বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে গ্রাম্য সালিশের মধ্য দিয়ে মীমাংসা হতে বলে। যার প্রেক্ষিতে এই সালিশ বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। কিন্তু  সালিশ বৈঠকে হাফিজুরের ছেলে সুমিন ভিডিও করে। এই ভিডিও করাকে নিষেধ করলেই তারা উত্তেজিত হয়ে সালিশিয়ানদের সহ আমাদেরকে মারপিট করে আহত করেছে।

পড়ুন>> ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টায় বাংলাদেশের ‘দারিদ্র্য’ নিয়ে প্রতিবেদনে ভারতেরই ছবি

অভিযুক্ত হাফিজুর রহমান বলেন, ‘সালিশ বৈঠকে আমাদের কেউ ভিডিও করেনি। সালিশ বৈঠকে আসা মাতাব্বরগণ শালিশ না করে উঠে যাচ্ছিল। এই নিয়ে আমরা প্রতিবাদ করায় আমাদেরকে মারপিট করেছে। এছাড়াও তারা যে জমিটি দাবি করছে এই জমি তাদের নয় বলে জানান তিনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!