জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসের হাতে দেওয়া মন্ত্রণালয় ও বিভাগ সমুহ 

 

 

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস

 

 

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪.১৭ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন তিনি। পরে ৪টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়।

 

 

গতকাল বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

 

এর আগে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন- বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে, সেটিও আজ (বৃহস্পতিবার) জানানো হবে।

 

উল্লেখ্য, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের আনুষ্ঠানিক স্বীকৃতি ও দলিল সংরক্ষণের স্বার্থে গত বছরের ৩১ ডিসেম্বর প্রক্লেমেশন জারি করার ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের মতে, এ ছাড়া এই অভ্যুত্থানের রাজনৈতিক আইনি ও আন্তর্জাতিক ভিত্তি এবং সমর্থন আদায় করা কঠিন হবে।

 

পরে ৩০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার জানায়, সব রাজনৈতিক দল ও পক্ষকে সঙ্গে নিয়ে তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রক্লেমেশন জারি করবেন। প্রাথমিকভাবে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশ থেকে ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন জারির আলটিমেটাম দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!