নওগাঁয় ট্রাকের চাপায় ১ জনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় ট্রাকের চাপায় ১ জনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

নওগাঁয় ট্রাকের চাপায় ১ জনের মৃত্যু

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
নওগাঁয় ট্রাকের চাপায় ১ জনের মৃত্যু

 

নওগাঁয় ট্রাকের চাপায় ১ জনের মৃত্যু

নওগাঁ জেলা শহরের দয়ালের মোড়ে ট্রাক চাপায় মোমেনা খাতুন নামে অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর ৬ ঘটিকায়।

এসময় অটোরিকশায় থাকা আরো কয়েক জন যাত্রী আহত হয়। নিহত মোমেনা খাতুন হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার সোনালিয়া গ্ৰামের সমসের আলীর স্ত্রী।

পড়ুন>> কাউনিয়ায় অগ্নিকান্ডে পিতা-পুত্রের ৪ ঘরবাড়ি ভস্মীভূত 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মোমেনা খাতুন চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশ্যে ভোরে বাড়ি থেকে বের হয়ে একটি অটো রিকশায় চড়ে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন।
যাওয়ার পথে দয়ালের মোড় এলাকায় পৌছালে একটি ট্রাক চাপা দেয়। ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে দূর্ঘটনা স্থলেই নারী যাত্রী মোমেনা খাতুনের মৃত্যু হয়।
এক জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে দূর্ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।
তবে দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!