আমেরিকায় বাবা-মা'র কাছে ফিরে যাওয়া হলো না কাউনিয়ার রাহফুল বিল্লাহ স্বাক্ষরের  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আমেরিকায় বাবা-মা'র কাছে ফিরে যাওয়া হলো না কাউনিয়ার রাহফুল বিল্লাহ স্বাক্ষরের  : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

আমেরিকায় বাবা-মা’র কাছে ফিরে যাওয়া হলো না কাউনিয়ার রাহফুল বিল্লাহ স্বাক্ষরের 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
আমেরিকায় বাবা-মা'র কাছে ফিরে যাওয়া হলো না কাউনিয়ার রাহফুল বিল্লাহ স্বাক্ষরের 

 

আমেরিকায় বাবা-মা’র কাছে ফিরে যাওয়া হলো না কাউনিয়ার রাহফুল বিল্লাহ স্বাক্ষরের

আমেরিকায় বাবা-মা’র কাছে ফিরে যাওয়া হলো না কাউনিয়ার রাহফুল বিল্লাহ স্বাক্ষরের
বাবা মার কাছে আমেরিকায় ফিরে যাওয়া আর হলো না রাহফুল বিল্লাহ স্বাক্ষরের। তার আগেই মোটরসাইকেল দূর্ঘটনায় সে মারা যায়। স্বাক্ষর বাবা-মা’র সাথে আমেরিকায় বসবাস করতো।

পড়ুন>> ভৈরবে ইসকনের উপাসনালয়ে হামলায় জড়িত তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বড় ভাইয়ের সাথে সে গত অক্টোবর মাসে গ্রামের বাড়ি কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার খান বাড়িতে বেড়াতে এসে রবিবার সন্ধ্যায় মোটরসাইকেল দূর্ঘটনায় মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ পৌর সভার সারাই গ্রামের আমেরিকা প্রবাসী মোঃ আব্দুল হামিদ খান বাবু’র ২য় পুত্র রাহফুল বিল্লাহ স্বাক্ষর (১৭) সে বড় ভাইয়ের সাথে গত অক্টোবর মাসে গ্রামের বাড়ি হারাগাছ পৌর সভার সারাই খান বাড়িতে বেড়াতে আসে।

রবিবার সন্ধ্যার আগে ৩ বন্ধু আলাদা আলাদা ৩ টি মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করে রংপুর শহর অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর সাড়ে ছয়টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নিমিষেই শোকের ছায়া নেমে আসে। বড় ভাই নাহফুল বিল্লাহ শান্ত জানায় গ্রামের বাড়িতে শীতকালীন ছুটি কাটিয়ে আগামী ২২ ডিসেম্বর আবারও আমেরিকায় পিতা-মাতার কাছে ফিরে যাওয়ার কথা ছিল দু’ভাইয়ের।

কিন্তু ছোট ভাই রাহফুল বিল্লাহ স্বাক্ষর কে আর সাথে নিয়ে আমেরিকায় যাওয়া হলোনা বড় ভাই শান্তর। বাবা-মা আমেরিকা থেকে আসার পর স্বাক্ষরের জানাযা শেষে গ্রামের বাড়িতে দাফন কাজ সম্পন্ন করা হবে বলে জানাগেছে।

হারাগাছ মেট্রো থানার পরিদর্শক (ওসি)মমিনুল ইসলাম মোটরসাইকেল দূর্ঘটনায় স্বাক্ষরের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!