কুড়িগ্রামে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে মানুষের ঢল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে মানুষের ঢল : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গভবনে আজ শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তুত দরবার হল অস্ট্রেলিয়া জয় অতীত, দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জে মনোযোগী শান্তোয়োঔ শপথ গ্রহণের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল খুলনা জেনারেল হাসপাতাল: ২৫০ শয্যার অনুমোদন থাকলেও সাড়ে ৯ বছরেও মেলেনি পূর্ণাঙ্গ সেবা ২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা কার্যকর হবে এই যুদ্ধ? যমুনা ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: জ্বালানি ও আর্থিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ আগামী পাঁচ বছরে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলারে নেওয়ার লক্ষ্য সরকারের শুক্রবার ২১ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস

কুড়িগ্রামে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে মানুষের ঢল

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
কুড়িগ্রামে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে মানুষের ঢল

 

কুড়িগ্রামে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে মানুষের ঢল

কুড়িগ্রামে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে মানুষের ঢল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারেক রহমানের নামে করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদ্য বিলুপ্ত ঘোষিত জেলা বিএনপি ও দলটির সহযোগি ও অঙ্গসংগঠনগুলো।

বিএনপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক বিলুপ্ত ঘোষিত জেলা বিএনপির আয়োজনে বুধবার দুপুরে শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সারা শহর ঘুরে জেলা প্রশাসক চত্ত্বরে সমাবেশ করে।

কর্মসূচীতে জেলা সদর ও উপজেলা বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার – হাজার নেতাকর্মি অংশ নেয়। এক পর্যায়ে গোটা জেলা শহর মিছিলের নগরীতে পরিনত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রবিউল ইসলাম সৈকতসহ অনেকে।

বক্তারা বলেন, দ্রুত তারেক রহমানের বিরুদ্ধে করা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং খালেদা জিয়াকে মুক্তি না দিলে কুড়িগ্রাম থেকে আন্দোলনের ডাক দিয়ে সারাদেশে বিক্ষোভ করা হবে।

জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করাসহ দ্রুত নির্বাচন দিতে হবে। না হলে বিএনপি বসে থাকবেনা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ৭১ এ দেশ স্বাধীন হয়েছে। ২৪ এসে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। প্রয়োজনে আমরাও আবু সাঈদ হবো। তবু আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে নিয়ে আসবো ইনশাআল্লাহ।

তারেক রহমানের নামে সকল রাজনৈতিক মামলা ও অন্যায় সাজা বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তিনি বলেন, দ্রুত মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আনার ব্যবস্থা না করা হলে কুড়িগ্রামের সবাবেশ থেকে সারাদেশের বিএনপির নেতাকর্মীদের জানাতে চাই। আপনারা সবাই আন্দোলনে নামুন।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকার বরাবর স্মারকলিপি প্রদান করেন সাইফুর রহমান রাননাসহ বিএনপির নেতারা।

উল্লেখ্য স্মরণ কালের সর্ব বৃহৎ এই সমাবেশের কারণে জেলা শহর জনসমুদ্রে পরিনত হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!