তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা জেনারেল হাসপাতাল: ২৫০ শয্যার অনুমোদন থাকলেও সাড়ে ৯ বছরেও মেলেনি পূর্ণাঙ্গ সেবা ২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা কার্যকর হবে এই যুদ্ধ? যমুনা ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: জ্বালানি ও আর্থিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ আগামী পাঁচ বছরে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলারে নেওয়ার লক্ষ্য সরকারের শুক্রবার ২১ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস শুক্রবার ২১ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আদালতের নির্দেশে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

 

তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ” শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে স্কুল- কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালীতে স্কুল- কলেজের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সময় বিভিন্ন দাবী তুলে ধরে ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান করেন। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সকল এমপিওভুক্ত মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা গুলোকে একযোগে জাতীয়করনের সাথে সাথে বাড়ি ভাড়া ও উৎসব ভাতা শতভাগ, চিকিৎসা ভাতাসহ সকল দাবি – দাওয়া পূরণের জন্য জোড় দাবী জানান।

তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. জাফর ইকবাল, অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, উপাধ্যাক্ষ মো. আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, প্রভাষক আব্দুল কাদের, প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, প্রধান শিক্ষক মো. ফারুক আহম্মেদ প্রমূখ।

পরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!