ভূরুঙ্গামারীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

ভূরুঙ্গামারীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
প্রতিকী ছবি

ভূরুঙ্গামারীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তছিরন বেগম (৪৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তছিরন বেগম দক্ষিণ বাঁশজানী এলাকার চাঁন মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে চাঁন মিয়া ও তার ছেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। বৃষ্টির কারণে কাজ না পেয়ে তারা বাড়ি ফিরে এসে তছিরনকে রান্না ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা শিকার করে বলেন, তছিরন দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিল। হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!