ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
না ফেরার দেশে সাংবাদিক ও সাবেক এমপি মুহম্মদ শফিকুর রহমান বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র সংকটের মুখে জরিমানা আদায়: পাবনায় পরিবেশ দূষণ রোধে অভিযান সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ জামালপুরে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো নিয়মিত প্রক্রিয়া জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন দিল্লি বিমানবন্দরে হয়রানির নেপথ্যে সিইসির ভাই: অভিযোগ মানসিংহের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার প্রাপ্তিতে মেসিকে বার্সেলোনার অভিনন্দন নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত: রিজভী

ভূরুঙ্গামারীর দুটি গ্রামে আহলে হাদিসের ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২ ২৭৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীর দুটি গ্রামে আহলে হাদিসের ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুইটি গ্রামে ঈদুল ফিতরের অগ্রিম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে । নামাজে দুটি গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার অংশগ্রহণ করে।
আজ সোমবার রমজানের ত্রিশ রোজা পূর্ণ হওয়ায় আগামীকাল মঙ্গলবার ঈদ উদযাপন করবে ভূরুঙ্গামারীর সকল ধর্ম প্রাণ মুসলমান। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক দিন আগে চাঁদ দেখা যাওয়ায় সোমবার ঈদ উদযাপন করেছে আহলে হাদীস নামের একটি সংগঠন। যুগ যুগ ধরে ভূরুঙ্গামারীর সকল ধর্মপ্রাণ মুসলমান ঈদ, রোজা ও যে কোন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন নিজ দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে। কিন্তু চিরাচরিত এই প্রথাকে ভেঙ্গে গত কয়েক বছর থেকে রোজা ও ঈদের নামাজ আদায় করেন সৌদি আরবের সময়ের সাথে তাল মিলিয়ে আহলে হাদীস নামের এই সংগঠন।সোমবার (২ মে) সকাল ৮টায় পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের জামাল উদ্দিন হাজির বাড়ি সংলগ্ন জামে মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোকছেদুল ইসলাম। অপর দিকে একই ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামে সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মাওলানা আশরাফুল ইসলাম।
ভূরুঙ্গামারী থানার উপ- পরিদর্শক নুর আলম ও ধঞ্জয় রায়ের নেতৃত্বে পুলিশের পৃথক দুটি দল এতে নিরাপত্তার দায়িত্ব পালন করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ পাইকেরছড়া ইউনিয়নের দুটি গ্রামের মসজিদে ইদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ নামাজ পড়াকে কেন্দ্রকে করে সেখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এটি পুলিশের রুটিন ওয়ার্ক।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীর দুটি গ্রামে আহলে হাদিসের ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২