সরিষাবাড়ীতে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল

সরিষাবাড়ীতে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • প্রকাশিত : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
সরিষাবাড়ীতে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

সরিষাবাড়ীতে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ‘মোবাইল’ তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে তার মালিকদের বুঝিয়ে দিয়েছে সরিষাবাড়ী থানা পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত ৯টি মোবাইল নিজ নিজ মালিকের নিকট হস্তান্তর করেন।

পুলিশ জানায়, সরিষাবাড়ী থানাধীন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এ অভিযানে ৯টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িতদের আটকের কাজ করছে পুলিশ।

এ-সময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান, এস আই শিব্বির আহমেদ, এএসআই আতিকুর রহমান আতিক সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং উদ্ধার করা মোবাইল মালিক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল হাতে পেয়ে মালিকরা বলছেন, ‘পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে অনেক আনন্দিত তারা। সরিষাবাড়ী থানা পুলিশের কার্যক্রম অনেক ভালো। কোন অর্থ খরচ না করেই হারিয়ে যাওয়া ফোন আমরা ফেরত পেয়েছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!