ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

অবশেষে সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি রাণীশংকৈলে মুক্ত মঞ্চের উদ্বোধন

রাণী শংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০২:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

অবশেষে সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি রাণীশংকৈলে মুক্ত মঞ্চের উদ্বোধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি রাণীশংকৈলে মুক্ত মঞ্চের উদ্বোধন

অবশেষে ঠাকুরগাঁওযের রাণীশংকৈলে সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের প্রাণের দাবি মুক্ত মঞ্চে’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় পৌর শহরের প্রাণকেন্দ্র রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি ও উদ্বোধন হিসাবে নবনির্মিত মুক্ত মঞ্চে’র উদ্বোধন করেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, সাবেক এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক এমপি ও জেলা আ.লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ হোসেন বিপ্লব,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী প্রমূখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলা পরিষদের অর্থায়নে এবং ভাইস চেয়ারম্যান সোহেল রানার সার্বিক তত্বাবধানে এটি নির্মিত হয়েছে। গত দুই বছর আগে এটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও অবশেষে এটি নির্মিত হওয়ায় এলাকাবাসী উপজেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে নবনির্মিত মুক্ত মঞ্চে স্থানীয় ধুমকেতু একাডেমির পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবশেষে সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি রাণীশংকৈলে মুক্ত মঞ্চের উদ্বোধন

আপডেট সময় : ০২:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪