সংবাদ শিরোনাম :
মোরেলগঞ্জে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
মোরেল গঞ্জ (বাগের হাট) থেকে কলি আক্তার
- আপডেট সময় : ১১:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
পবিত্র মাহে রমজানে অসহায় পরিবারকে পূর্ণবাসনের লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে মোরেলগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা।
এ উপলক্ষে ৩০ মার্চ শনিবার আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলামী বাগেরহাট জেলা আমীর মাওলানা মো. রেজাউল করীম প্রধান বক্তা ছিলেন জেলা জামায়ত নেতা অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা জামায়তের নায়েবে আমীর মাষ্টার মো.মনিরুজ্জামান, মোরেলগঞ্জ পৌর জামায়তের আমীর মো. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, মানুষের সেবা করা উত্তম ইবাদাত। তাই অসহায় পরিবারগুলোকে পূর্ণবাসন ও সাবলম্বী করার লক্ষ নিয়ে এ মেসিন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার ১৬ ইউনিয়নে ১৬টি পরিবারসহ মোট ১৭টি পরিবারে ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























