ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীতকালীন মৌসুমে বিশ্বজুড়ে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২ ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে শিশুসহ নিহত ৬ আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে: অর্থমন্ত্রী শিক্ষক সংকটের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান

লক্ষ্মীপুরে চিকিৎসকের স্বামী পেটালেন রোগীর স্বামীকে

সৃষ্টি স্বাস্থ্য ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে চিকিৎসকের স্বামী পেটালেন রোগীর স্বামীকে মারধরের অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে চিকিৎসকের স্বামী পেটালেন রোগীর স্বামীকে

লক্ষ্মীপুরে গাইনি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে চিকিৎসকের স্বামী মাজহারুল ও স্টাফদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাজহারুল ইসলাম মামুন জেলা শ্রমিকলীগের সাবেক সদস্য সচিব এবং ডা. নার্গিস পারভীনের স্বামী। মারধরের শিকার কামাল লক্ষ্মীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও কুয়েত প্রবাসী।

স্বজনরা অভিযোগ করে বলেন, প্রবাসী কামালের স্ত্রী রৌশন আরাকে দেখাতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাইনি চিকিৎসক নার্গিস পারভীনের সিরিয়াল দেওয়া হয়। কিন্তু বেলা সোয়া ২টার দিকেও চেম্বারে আসেননি চিকিৎসক।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ডায়াগনস্টিক সেন্টারের স্টাফরা রোগী ও স্বজনদের সঙ্গে অসদাচরণ করেন।

এ নিয়ে প্রতিবাদ করলেই গাইনি কেয়ারের মালিক ডা. নার্গিস পারভীনের স্বামী মামুন রোগীর স্বামী কামালকে ধাক্কা দেয়। একপর্যায়ে কামালকে মারধর করে মামুন এবং স্টাফরা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে গাইনি কেয়ারে গিয়েও অভিযুক্তদের পাওয়া যায়নি।

তবে চিকিৎসক নার্গিস পারভীন বলেন, রোগী দেখতে দেরি হওয়ায় হাসপাতালে স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করেন রোগীর স্বামী। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি সাফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আহমেদ কবীর বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লক্ষ্মীপুরে চিকিৎসকের স্বামী পেটালেন রোগীর স্বামীকে

আপডেট সময় : ০৯:৪৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪