সংবাদ শিরোনাম :
মোরেলগঞ্জে অসচ্ছল পরিবারদের ওয়ার্ল্ডভিশনের পুরস্কার প্রদান
মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
- আপডেট সময় : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোরেলগঞ্জে অসচ্ছল পরিবারদের ওয়ার্ল্ডভিশনের পুরস্কার প্রদান করা হয়েছে।
মোরেলগঞ্জে তিন গ্রামের ১৮৫ জন শিশুকে পুরস্কার দিয়েছে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটির কর্ম এলাকা নিশানবাড়িয়া ইউনিয়নের ৩ টি গ্রামের অসচ্ছল পরিবারের ১৮৫ জন শিশুকে মশারি, দুটি সাবান, পেষ্ট ও সাবান গুড়ার একটি করে প্যাকেট দিয়ে পুরস্কৃত করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাকে শিশুদের হাতে এসব পুরস্কার তুলে দেন ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার।
পরিষদের মেম্বর মোস্তাফিজুর রহমান বাবুল, মো. আব্দুর রহিম, ওয়ার্ল্ড ভিশনের গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, মাঠ সহায়ক রুবি খানম, সোনিয়া আক্তার ও আফরিন রহমান এ সময় উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























