ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী: দিনভর ব্যস্ত কর্মসূচি রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ট্রাম্পের লাগাম কতটা টেনে ধরতে পারবেন ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জয়ী গাজায় সেবা দেওয়া চিকিৎসক অ্যাডাম হামাউয়ি গ্রামবাংলার ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী কাচারি ঘর: যে ঘর ছিল গ্রামের প্রাণ, আজ তা শুধুই স্মৃতি সিলেটের মাটিতে জয়ের খরায় থাকা বাংলাদেশের লক্ষ্য ঘুরে দাঁড়ানো ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে হতে পারে: এনটিআরসিএ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও সামুদ্রিক চলাচল নিয়ে চীন-কাতার ফোনালাপ সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে ৩ লাখ টাকার পণ্য জব্দ ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের  জন্ম, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন

মান্দায় নির্বাচনী সহিংসতার পৃথক মামলায় আটক-৪

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ১১:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ২৯৫ বার পড়া হয়েছে

মান্দায় নির্বাচনী সহিংসতার পৃথক মামলায় আটক-৪

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতার পৃথক মামলায় আটক ৪জন।

মান্দা উপজেলার মৈনম বাজারে নির্বাচনী সহিংসতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাত ৯ টা ৩৫ মিনিটে সতন্ত্র এমপি পদপ্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামার পক্ষে উপজেলার রায়পুর গ্রামের সুদেব চন্দ্রের ছেলে ২৫ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩১।

ওই মামলায় বর্দ্দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আশিকুল পারভেজ রাজ (সরফরাজ), দক্ষিণ মৈনম গ্রামের সেকেন্দার আলীর ছেলে হান্নান এবং গণেশপুর গ্রামের আখতারের ছেলে সাদ্দাম হোসেনকে শনিবার রাতে আটক করে পুলিশ।

অপরদিকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু’র পক্ষে ওই মামলায় আটককৃত আসামী দক্ষিণ মৈনম গ্রামের সেকেন্দার আলীর ছেলে হান্নান একইদিন রাত ৯ টা ৫০ মিনিটে ২২ জনের নাম উল্লেখসহ ৮০/১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা নং ৩২।

এ মামলায় দূর্গাপুর গ্রামের শুকটার ছেলে আনোয়ার হোসেনকে ও একইদিন রাতে আটক করে পুলিশ।

মান্দা থানার ওসি-তদন্ত আব্দুল গণি বিষয়টি নিশ্চিত করেন বলেন, রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গতকাল শনিবার বেলা ১২টার দিকে উপজেলার মৈনম বাজারে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী গামার তিন কর্মী-সমর্থক ও দুই পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আলাম সরদার (৪৫), সামসুল ইসলাম ওরফে সোনামুল (৫০) ও এবিএম হাসান রিপু (৫৫)।

অপরদিকে এসব হামলার ভিডিও ধারণ করার সময় সাদা পোষাক পরিহিত শামীম নামে এক ডিএসবির এএসআইকে মারপিট করে মোবাইল ফোন কেরে নেয় হামলাকারীরা।

এসময় তাকে রক্ষা করতে গিয়ে আশিকুর রহমান নামে মান্দা থানার এক এএসআই ও আহত হন এবং তার মোবাইল ভেঙ্গে যায়।

অপরদিকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু’র পক্ষের এস.এম বুলবুল এবং মাসুদ রানা শাহ্ নামে দু’জন কর্মী আহত হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, স্বতন্ত্র প্রার্থী গামার নির্বাচনী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পৃথক দুটি মামলায় ৪ জনকে আটক করা হয়েছে।

অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় নির্বাচনী সহিংসতার পৃথক মামলায় আটক-৪

আপডেট সময় : ১১:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩