ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি

দাগনভূঞায় লাঙ্গল মার্কার সমর্থনে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ০৬:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ২৬২ বার পড়া হয়েছে

দাগনভূঞায় লাঙ্গল মার্কার সমর্থনে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর দাগনভূঞায় লাঙ্গল মার্কার সমর্থনে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

ফেনী-৩ দাগনভূঞা -সোনাগাজী) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী লে: জেনারেল( অব:) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে যৌথ সভা করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্ব) দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

এতে বক্তব্য রাখেন জাতীয় পাটি মনোনীত ওই আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী লে: জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন প্রমূখ ।

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ যৌথ সভায় প্রধান অতিথি ও ফেনী-২ (সদর) আসনের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি সহ বক্তারা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, কোন মার্কার দিকে না তাকিয়ে শুধুমাত্র বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনাকে পুনঃ প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকল ভেদাভেদ ভুলে মাসুদ চৌধুরীর লাঙ্গল প্রতীককে জিতিয়ে আনতে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক সহ স্থানীয় ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং দলীয় অঙ্গ/সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

প্রসঙ্গত,এ আসনটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে আবুল বাশারকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তী দলীয় সভানেত্রীর নির্দেশে লাঙ্গলের প্রার্থী মাসুদ চৌধুরীর সমর্থনে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করা হয়।

এছাড়াও এ আসনটি থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক এমপি রহিম উল্যাহ,এ কে আজাদ, জাতীয় পাটির সাবেক নেতা রিন্টু আনোয়ার স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দাগনভূঞায় লাঙ্গল মার্কার সমর্থনে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩