রংপুর- ৪ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি
- আপডেট সময় : ০৩:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে
রংপুর- ৪ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর- ৪( কাউনিয়া ও পীরগাছা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টার সময় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ মহিদুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাকে ধরে রাখতে হবে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় রংপুর ৪ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি আশা করব দলের সবাই সব বিভেদ ভুলে একত্র হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে এই আসনটা প্রধানমন্ত্রীকে উপহার দিবেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগর যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, রংপুর জেলা আওয়ামীলীগর সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর হান্নান, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য সাইদুজ্জামান সিজার, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী, মধুপুর ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























