নওগাঁর মহাদেবপুরে বাসে আগুন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁর মহাদেবপুরে বাসে আগুন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর মহাদেবপুরে বাসে আগুন

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
শেখ হাসিনার রায় ঘিরে ৮ দিনে আগুনে পুড়ল ৫৭ যান, নিহত ৩
ফাইল ফটো

নওগাঁর মহাদেবপুরে বাসে আগুন।

বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনের আগের রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় বাসের অধিকাংশ স্থান পুড়ে গেছে।

মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানিয়েছেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরের একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যেই বাসের অধিকাংশ স্থান পুড়ে যায়।

আবুল কালাম আজাদ আরও জানান, বাসে অগ্নি সংযোগকারী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে সহিংসতার পরদিন থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের এ কর্মসূচি।

বিএনপির এই ধারাবাহিক কর্মসূচির মধ্যেই গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

বিএনপি এরই মধ্যে এই তফসিল প্রত্যাখান করেছে। তাদের দাবি, এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনেই অংশ নেবে না।

মহাসমাবেশে বাধা ও নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগে গত ২৯ অক্টোবর বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। পরে ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে প্রথম দফায় সারা দেশে তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে। পরে ২ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ৫ নভেম্বর ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দেয়।

পরে ৮ নভেম্বর থেকে শুরু হয় বিএনপির তৃতীয় দফার অবরোধ। চলে ১০ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত। চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর ভোর ৬টা থেকে, যা শেষ হয় মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টায়। পরে ১৫ নভেম্বর ভোর ৬টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে দলটি।

এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি শেষ হয় মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। পরে ২২ নভেম্বর ভোর ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি, শেষ হয় ২৪ নভেম্বর (শুক্রবার) ভোর ৬টায় শেষ হয় এ অবরোধ কর্মসূচি।

আবুজার গাফফারী
নওগাঁ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!