ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত ৪জন আহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত ৪জন আহত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ৪জন আহত

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত ৪জন আহত

ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ৪জন আহত হয়েছে।

ফেনীর ফুলগাজীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।

আজ শনিবার সকালে ফেনীর ফুলগাজী-আমজাহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালক সাইফুল ইসলাম (২২) ও আনাস (৮ মাস বয়সী শিশু)। আহতরা হলেন- একরামুল হক, তার স্ত্রী শারমিন আক্তার ও ছেলে আছিম হক।

শনিবার সকাল ৯টার দিকে আমজাদ হাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা একরামুল হক পরিবার নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে ছাগলনাইয়া- বক্সমাহমুদ সড়কের বাইপাস সড়কে শনিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফুলগাজী থানার উপপরিদর্শক ওমর ফারুক জানান, পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয়রা আহ’ত ৫ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আনাস ও চালক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!