অদৃশ‍্য মায়া -রেজওয়ানা কবির : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
অদৃশ‍্য মায়া -রেজওয়ানা কবির : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

অদৃশ‍্য মায়া -রেজওয়ানা কবির

রেজওয়ানা কবির
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
অদৃশ্য মায়া -রেজওয়ানা কবির

অদৃশ্য মায়া -রেজওয়ানা কবির

বহুদিন পর অদৃশ্য মায়ায় মোহবিষ্ট হলাম
তোমাকে দেখার পর, তবে দেখতে পেলাম অস্পষ্ট তোমার অবয়ব।

এখনো কি আয়নার সামনে বাচ্চাদের মত নিজের এলোমেলো চুলগুলো ঠিক করো?
আজ ও তোমার আমাকে দেখে ঘোর লাগে দুনয়নে?
আচ্ছা, এখন দেখতে কেমন তুমি?

শীতের সকালে টুপটাপ শিশিরে ভেজে তোমার সেই উন্মুক্ত হৃদয়?
অবারিত জল টুইটুম্বুর নদীতে পড়ন্ত বিকেলে সূর্য দেখো একা-একা?

তোমার চোখে কি এখনো আমাকে দেখার তীব্র নেশা কাজ করে?
এখনো চোখের পাতা কেঁপে ওঠে আমাকে না পাওয়ার শুন্যতায়?

নাকি অনাহত আঘাতে অশ্রু নদীর নিরব তীরে সুখ দু:খের স্রোতের ভেলায় সঙ্গোপনে নিজের দুঃখকে ভাসিয়ে দাও?

বাইরে থেকে গুরুগম্ভীর খোলসে এখনো কি আটকে থাকো মুখোশধারী হয়ে? তাই হয়ত নিয়তির বিধানে আমিও তোমায় এখনো বুঝি।

প্রিয়জনের ছদ্মবেশ তো প্রিয়জনই বোঝে!
তোমার খোলসের ভিতরে কাঁদামাটির আদলে তৈরী সেই শুদ্ধ মানুষটিকে শুধু আমিইই চিনি।

আরতো কারো চেনার কথা না!
তাই আজও ভুলিনি আমি,
ভুলিনি তোমার সাথে কাটানো, ঘোর না কাটা স্নিগ্ধ সকাল, রক্তিম সূর্যের
আলোতে পড়ন্ত নিকেলে কাটানো বিশেষ মুহূর্ত আর সেই আকাঙ্খিত
মোহনীয় আগুন লাগা সন্ধ্যা।

তবে বাস্তবে আর খুঁজে ফিরি না তোমায়।
তোমাকে খুঁজি কাব্যিকতার ভাঁজে কবিতার মাঝে, কল্পনায় খুঁজে ফিরি তোমাকে নিয়ে,
জোস্নার আলোতে ভিজবো বলে।

কল্পনার আয়নায় ভালোবাসার প্রাপ্তিতে রঙিন ঘুড়ি উড়াই মনের আকাশে।
অভিমান, অবাধ্য পিছুটান পিছনে ফেলে
এই অবেলায়, তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা ভালোবাসায়।

খুঁজে ফিরি আমার সেই পুরনো তুমিটাকে সেই অদৃশ্য মায়ায়।

পড়ুন>>তুমভি কাঁঠাল খায়া –জসীম উদ্দীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!