ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের

সাপাহার উপজেলা মডেল মসজিদের গ্যারেজ থেকে স্কুল শিক্ষকের মটরসাইকেল চুরি

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • আপডেট সময় : ০৩:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ সাপাহার উপজেলা মডেল মসজিদের গ্যারেজ থেকে স্কুল শিক্ষকের মটরসাইকেল চুরি ।

বর্তমানে মসজিদের সামনে থেকে মুসল্লিদের জুতা-স্যান্ডেল চুরি নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে প্রচলিত আছে। আর তাই মসজিদে আগত মুসল্লিরা সাবধান থেকে মসজিদে প্রবেশের সময় জুতা-স্যান্ডেল হাতে নিয়েই ভেতরে প্রবেশ করেন।

আর এমন সচেতন অবস্থা দেখে দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছে চোর চক্র । তারা এখন জুতা-স্যান্ডেল ছেড়ে নজর দিয়েছে মুসল্লিদের মটরবাইকে।

গত শনিবার (১৪ অক্টোবর ) সাপাহার উপজেলা মডেল মসজিদে এশার নামাজের সময় মসজিদের গ্যারেজ থেকে এক মুসুল্লি স্কুল শিক্ষকের সুজুকি জিক্সার কালো রঙের মোটরসাইকেল চুরি হয়েছে।

এই চুরির ঘটনায় চোরের দল শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে সাপাহার থানা পুলিশ বলে জানা গেছে।

ভুক্তভোগী স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, মডেল মসজিদের গ্যারেজে শনিবার এশার নামাজের সময় মটরসাইকেল লক করে মসজিদে নামাজ আদায় শেষে গ্যারেজে মটরসাইকেল না থাকায় অস্বস্তিতে পড়েন এবং বিভিন্ন স্থানে খুজাখুজি শেষে থানায় একটি অভিযোগও দায়ের করেন।

এবিষয়ে মসজিদে আগত মুসল্লিরা ও সচেতন মহল জানান, সাপাহার উপজেলা মডেল মসজিদের একটি বিশেষ সুনাম রয়েছে আর এই সুনাম অক্ষুন্ন রাখতে মসজিদের ভিতরে ও বাহিরের সকল সিসি ক্যামেরা গুলোর ভিডিও ফুটেজ দেখে চোর চক্র সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহার উপজেলা মডেল মসজিদের গ্যারেজ থেকে স্কুল শিক্ষকের মটরসাইকেল চুরি

আপডেট সময় : ০৩:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩