মান্দায় চকউলীবহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামও সভাপতি ইদ্রিস আলীর বিরুদ্ধে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় চকউলীবহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামও সভাপতি ইদ্রিস আলীর বিরুদ্ধে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

মান্দায় চকউলীবহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামও সভাপতি ইদ্রিস আলীর বিরুদ্ধে মানববন্ধন

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
মান্দায় চকউলীবহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামও সভাপতি ইদ্রিস আলীর বিরুদ্ধে মানববন্ধন

নওগাঁর মান্দায় চকউলীবহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামও সভাপতি ইদ্রিস আলীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মান্দায় চকউলী বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে জনবল নিয়োগ, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নজরুল ইসলাম ও গভর্নিং বডির সভাপতির মোহাম্মদ ইদ্রিস আলী সরদারের, উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের দায়ে, অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর শনিবার বিকেলে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনগণের ব্যানারে বিদ্যালয়ের সামনের গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে আবুল হোসেনের সভাপতিত্বে, আতাউর রহমানের সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ খেতমজুর সমিতির বিপ্লবী সভাপতি ডাঃ এস এম ফজলুর রহমান।

পড়ুন>>নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পর স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, রুস্তম আলী সভাপতি ভাতৃত্ব, আঃ ছালাম, ইয়াচিন আলী, রুস্তম আলী সরদার, সাইফুল ইসলাম, মোতাহার হোসেন সহ অন্যান্যরা।

উক্ত মানববন্ধনে বক্তারা চকউলী বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে জনবল নিয়োগ, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সভাপতির অপসারণের এর দাবী জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!