কাউনিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

কাউনিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
কাউনিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

রংপুরের কাউনিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।

মোবাইল কিনে না দেওয়ায় পিতার উপর অভিমান করে গলায় লুঙ্গি পেঁচিয়ে জিহাদ হোসেন(১৫) আত্মহত্যা করেছে। নিহত জিহাদ হলদি বাড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে অধ‍্যয়নরত।

 

ঘটনাটি ঘটেছে ২৭ আগস্ট রবিবার ভোরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে।

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের বাসিন্দা মোঃ দুলু মিয়ার স্কুল পড়ুয়া ছেলে জিহাদ হোসেন (১৫) পিতার কাছে একটি স্মাট মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য আবদার করে।

পড়া লেখা নষ্ট হবে এ ভয়ে দিনমজুর পিতা ছেলে কে স্মাট মোবাইল ফোন কিনে দিতে অস্বীকৃতি জানায়।

একারণে পুত্র জিহাদ হোসেন মনের দুঃখে ও ক্ষোভে রবিবার ভোরে বাড়ির লোকজনের অগোচরে শয়ন ঘরের ধর্ণার সাথে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে হলদি বাড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের সম্মতিতে লাশ দাফনের অনুমোতি পেয়েছে । এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!