ভূরুঙ্গামারীতে সেচ পাম্পের সুইচ দিতে যুবকের মৃত্যূ
- আপডেট সময় : ০৫:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেচ পাম্পের সুইচ দিতে যুবকের মৃত্যূ হয়েছে।
ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য
সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম শাহাদুল ইসলাম ( ৩২)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামের শহিদ মোড় এলাকার শামছুল হক এর পুত্র।
এলাকাবাসি ও পরিবার সূত্রে জানাগেছে, ৫ আগস্ট (শনিবার) সকাল ৬ টার দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের সুইচ দেন শাহাদুল।
একাধিকবার চেষ্টা করেও বৈদ্যুতিক মটরে পানি না ওঠায় অবশেষে সুইচ বোর্ড খুলেন। কিন্তু মেইন সুইচ অফ না করে পুনরায় সুইচ এর তার লাগাতে গেলে বিদ্যুতের শক লেগে ছিটকে গিয়ে পাশের পুকুরে পড়ে যান।
বাড়ির লোকজন এসে পুকুর থেকে শাহাদুলকে তুলে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে পুলিশকে বিষয়টি জানিয়ে লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদি কোন অভিযোগ পাওয়া না যায় তাহলে লাশ পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























