কাউনিয়ায় পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা! : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা! : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা

কাউনিয়ায় পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা!

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
কাউনিয়ায় পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
কাউনিয়ায় পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থী আত্মহত্যা করেছে

রংপুরের কাউনিয়ায় পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় শাপলা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী গলায় শাড়ি কাপড় পেঁচিয়ে ঘরের ধর্ণার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।

রবিবার রাতে পুলিশী সুরতহাল রিপোর্ট তৈরির পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিহত শাপলা আক্তার সারাই ইউনিয়নের দরিমদন মোহন পাঠানপাড়া গ্ৰামের দর্জি শ্রমিক সেলিম মিয়ার একমাত্র মেয়ে।

সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ বিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ওই শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পাওয়ার পর থেকে ভীষণ কান্না কাটি করে।

শিক্ষার্থী শনিবার দুপুরে অকৃতকার্য বিজ্ঞান বিষয়ে শিক্ষা বোর্ডে পুর্ণ নিরীক্ষণের আবেদন করার জন্য মায়ের কাছে টাকা চায়।

কিন্তু আর্থিক সমস্যার কারণে তাকে টাকা দিতে পারে নাই মা রেহেনা বেগম। পুর্ণ নিরীক্ষণের টাকা না পেয়ে শাপলা মন খারাপ করে। পড়ুন>>ঈশ্বরদীতে গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ী আটক

রোববার দুপুরে সবার অজান্তে ওই কিশোরী শাড়ি কাপড় পেঁচিয়ে ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তার ছোট ভাই ঘরে ঢুকে বোনের লাশ ঝুলতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন ঘরে ঢুকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ নিচে নামায়।

পরে খবর পেয়ে হারাগাছ থানার উপ-পরিদর্শক এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!