সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-অনুষ্ঠিত
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে, র্যালি, উদ্ধোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে, উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে, উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পলাশ কান্তি দত্ত,
জেলা-আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক সহ অনেকে। পরে মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply