
রংপুরের কাউনিয়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয় করণে তালা ঝুলানোর সিন্ধান্ত গ্রহন করা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)কেন্দ্রীয় কমিটির সিন্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও তালা ঝুলানো কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেছে কাউনিয়ার সকল শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।
রবিবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানো হলেও কিছু প্রতিষ্ঠান তালা না ঝুলিয়ে প্রতিষ্ঠান চালু রাখেন।
একারণে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভা রবিবার দুপুরে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রেজাউল করিম, আশরাফুল আলম, মিনহাজুল ইসলাম, মোঃ রমজান আলী, তোজাম্মেল হক, আতাউর রহমান মানিক, নুর মোহাম্মদ, আশরাফুল ইসলাম, পরিমল চন্দ্র, গোলাম মোস্তফা গোলাপ, পরিমল চন্দ্র প্রমূখ।
সভায় সোমবার থেকে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানোর কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
মন্তব্য করুন