সাপাহারে মাদকাসক্ত ছেলের ছোঁড়া ঢিলে মায়ের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে মাদকাসক্ত ছেলের ছোঁড়া ঢিলে মায়ের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক

সাপাহারে মাদকাসক্ত ছেলের ছোঁড়া ঢিলে মায়ের মৃত্যু

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
সাপাহারে মাদকাসক্ত ছেলের ছোঁড়া ঢিলে মায়ের মৃত্যু

নওগাঁর সাপাহারে মাদকাসক্ত ছেলের ছোঁড়া ঢিলে মায়ের মৃত্যু

বৃদ্ধা মায়ের কাছে মাদক সেবনের জন্য ৫০০ টাকা চায় ছেলে সুদাশন চন্দ্র রবিদাস (৪০)। মাদক সেবনের জন্য টাকা দিতে অস্বীকার করে তাঁর মা শ্রীমতি ময়ের রাণী (৬০)।

এতে ক্ষিপ্ত অবস্থায় মাকে ঢিল ছুঁড়ে মারে মাদকাসক্ত ছেলে সুদাশন। ঢিলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে বৃদ্ধা মা ময়ের রাণী। অতঃপর সেখানেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার এড়েন্দা মধ্যপাড়া গ্রামে।

স্থানীয় লোকজন ও থানা পুলিশের তথ্যমতে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার এড়েন্দা মধ্য পাড়া গ্রামের মৃত অনীল চন্দ্র রবিদাসের ছেলে সুদাশন চন্দ্র রবিদাস (৪০) তার মায়ের কাছে মাদক সেবনের টাকা চায়।

তার মা শ্রীমতি ময়ের রাণী (৬০) টাকা দিতে অস্বীকার করে। টাকা না পেয়ে প্রচন্ড রেগে যায় সুদাশন।

ক্ষিপ্ত অবস্থায় ঝাড়ু দিয়ে মাকে পেটাতে থাকে মাদকাসক্ত ছেলে সুদাশন। তার মা মারের থেকে বাঁচতে পালাতে থাকে। এসময় সুদাশন তার পলায়নরত মাকে ঢিল ছুঁড়ে মারে।

এতে করে ঢিলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে বৃদ্ধা মা। এমতাবস্থায় এলাকাবাসীরা বারান্দায় শুয়ে রেখে মাথায় পানি ঢালতে থাকলে সেখানেই মৃত্যু ঘটে বৃদ্ধা মায়ের।

মৃত্যুর ঘটনা বুঝতে পেয়ে সবার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যায় সুদাশন।

বিষয়টি নিয়ে থানার তদন্ত ওসি হাবিবুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন” আমরা লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে লাশ থানায় এনেছি। লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!