ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উচ্চকক্ষের স্পিকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রস্তাব সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেটের নতুন রেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি ফ্রান্সে বিক্ষোভের জেরে প্রায় ১০০০ জন গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: জেনে নিন আবেদনের নিয়ম শিক্ষার্থীকে নিপীড়নের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড শেরপুরে ২৫ কোটি টাকা আত্মসাৎকারী রমজান আলী গ্রেপ্তার জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি লগি-বৈঠার ঘটনার বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি জামায়াতের

ভূরুঙ্গামারীতে আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির যোগসাজশে অর্ধ শতাব্দীর পুরনো ২২টি বৃক্ষ নিধন, কোচিং ব্যাণিজ্যে ও খেলার মাঠ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জুন) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের আন্ধারীঝাড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাছে এই মানববন্ধন করেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদ, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন আমরা করবো জয়-এর সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সোলায়মান আলী, শাহিন আলম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল মজিদ মন্ডল এবং কোচিং ব্যাণিজ্যের পৃষ্ঠপোষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ কমিটির ৮ জন সদস্য মিলিত বিদ্যালয়ের ৫০ বছর বয়সী মেহগনি ও ইউক্লিপটাসসহ ২৩টি গাছ ১০ লাখ টাকা মূল্যে বিক্রি করে খাতা-কলমে ২ লাখ ৮০ হাজার টাকা দেখিয়ে বাকি ৭ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন।

অপরদিকে ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের সাথেই একটি নিউরন কোচিং সেন্টার খুলে সেখানে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে কোচিং বাণিজ্য করে আসছে।

এতে করে এলাকার কোচিংএ না পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক বিঘ্নঘটছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, যারা কোচিংএ পড়ে তাদেরকে স্যাররা আলাদা চোখে দেখে, তাদেরকে সবসময় পরীক্ষায় বেশি নাম্বার দেয়।

আর আমরা যারা কোচিংএ যাই না তাদের সাথে খারাপ ব্যবহার করে। তারা পরীক্ষাতে সবসময় ফলাফলে পিছিয়ে থাকে। এতে করে নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা।

তাই মানবন্ধনে ওই প্রধান শিক্ষক ও সভাপতির অপসারণ দাবি করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৭:৪৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩