ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহসিফের মৃত্যুরহস্য: তদন্তের শুরুতেই নৌপুলিশ ও পিবিআইয়ের সামনে একাধিক প্রশ্ন সাবেক বিমান বাহিনী কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুতে সঙ্গীকে নৌ পুলিশে সোপর্দ জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জার্মানিতে জেন-জির বিক্ষোভ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ইয়াবা আত্মসাতের অভিযোগ: সাতকানিয়ায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার টিভিতে আজ যেসব খেলা দেখবেন: ৩১ অক্টোবর ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী-নাগেশ্বরীর চরাঞ্চল ও নদী অববাহিকায় বন‍্যার আশংকা দেশের ছয়টি কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ চলছে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ হকি দল নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল

কাউনিয়ায় সোনা মিয়াকে হত্যার ঘটনায় ভাইস-চেয়ারম্যান কারাগারে

হিমেল মিত্র- সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

কাউনিয়ায় সোনা মিয়াকে হত্যার ঘটনায় ভাইস-চেয়ারম্যান কারাগারে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় সোনা মিয়াকে হত্যার ঘটনায় ভাইস-চেয়ারম্যান কারাগারে প্রেরণ।

কাউনিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী সোনা মিয়াকে হত্যার ঘটনায় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ (৫ জুন ) সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শহীদুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাটানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মীর আতাহার আলী। তিনি বলেন, সোনা মিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত ১ নম্বর আসামি কাউনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী নেতা আব্দুর রাজ্জাক গত ৮ মে উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক আবেদনের শুনানি শেষে তার নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল বিকেলে বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ার নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দেন।

এ সময় অনুষ্ঠানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ভাইস-চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও তার সমর্থকরা বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমন পরিস্থিতিতে অনুষ্ঠান শেষ না করেই চলে যান বাণিজ্যমন্ত্রী।

বিকেলের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মুকুল মিয়ার ভাই সোনা মিয়াকে বাজারে একা পেয়ে ভাইস-চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তার বড় ভাই রাজুর নেতৃত্বে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ব্যক্তিরা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

নিহত সোনা মিয়া হারাগাছ ইউনিয়নের নাজিরদহ নয়াটারী গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। তিনি ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

এ ঘটনায় গত ২৬ এপ্রিল দুপুরে সোনা মিয়ার ছেলে আখতারুজ্জামান বাদী হয়ে ভাইস-চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, তার ভাই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৭৬ জনের নামে এবং ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় সোনা মিয়াকে হত্যার ঘটনায় ভাইস-চেয়ারম্যান কারাগারে

আপডেট সময় : ১২:২৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩