নওগাঁর তালতলী বিলে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁর তালতলী বিলে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

নওগাঁর তালতলী বিলে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
নওগাঁর তালতলী বিলে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

নওগাঁর তালতলী বিলে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধুর পদধুলি স্মৃৃতি বিজড়িত নওগাঁ শহরের তালতলী বিলে ‘শেখ মুজিব পাবলিক বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়েছে।

তালতলী বিলে শেখ মুজিব পাবলিক বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণ কমিটির আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম মানু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিউলসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিলেও একটি প্রভাবশালী কুচক্রীমহল বঙ্গবন্ধুর পদধুলি স্মৃৃতি বিজড়িত নওগাঁ শহরের তালতলী বিলে স্থাপনের কোন উদ্যোগ না নিয়ে নওগাঁ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছেন।

সেই অপচেষ্টা রুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দ্রুত বঙ্গবন্ধুর পদধুলি স্মৃৃতি বিজড়িত নওগাঁ শহরের তালতলী বিলে ‘শেখ মুজিব পাবলিক বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবি জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!