পাইকগাছা থানার নবাগত ওসি রফিকুল ইসলামের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন পুলিশিং ফোরাম নেতৃবৃন্দের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাইকগাছা থানার নবাগত ওসি রফিকুল ইসলামের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন পুলিশিং ফোরাম নেতৃবৃন্দের : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি

পাইকগাছা থানার নবাগত ওসি রফিকুল ইসলামের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন পুলিশিং ফোরাম নেতৃবৃন্দের

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
  • প্রকাশিত : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
পাইকগাছা থানার নবাগত ওসি রফিকুল ইসলামের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন পুলিশিং ফোরাম নেতৃবৃন্দের

খুলনার পাইকগাছা থানার নবাগত ওসি রফিকুল ইসলামের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন পুলিশিং ফোরাম নেতৃবৃন্দের।

খুলনার পাইকগাছা থানার নবাগত ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অত্র থানার ওসি(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।

তিনি শুক্রবার সন্ধ্যায় বিদায়ী ওসি মোঃ জিয়াউর রহমান এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।ওসি জিয়াউর রহমান ২০২১ সালের ৬ অক্টোবর থেকে অত্র থানায় কর্মরত ছিলেন।

গত ২৯ মার্চ খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম স্বাক্ষরিত এক আদেশে ওসি জিয়াউর রহমানকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখায় বদলি করা হয়।

উল্লেখ্য,ওসি রফিকুল ইসলাম ২০২২ সালের ১৩ এপ্রিল থেকে অত্র থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। থানা পুলিশের এ কর্মকর্তার জন্মস্থান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রাম। পিতা মোঃ দেলবর হোসেন,মাতা মোছাঃ হিরা খাতুন। ৬ বোন ও ৪ ভাইয়ের মধ্যে ওসি রফিকুল ইসলাম সপ্তম।

তিনি ২০০১ সালে এসএসসি,২০০৩ সালে এইচএসসি এবং ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স এবং ২০০৮ সালে একই বিভাগ থেকে মাস্টার্স পাস করেন।

এরপর তিনি ২০১০ সালে এসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৯ সালে পরিদর্শক হিসেবে পদোন্নতি পান।

ইতোপূর্বে তিনি ঝিনাইদহ এর কালিগঞ্জ থানায়, ঝিনাইদহ ডিবি পুলিশে, সাতক্ষীরার কলারোয়া ও তালা থানা এবং খুলনার ডুমুরিয়া ও পাইকগাছা থানায় কর্মরত ছিলেন।

এদিকে দায়িত্ব বুঝে নিয়ে এলাকাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

তিনি এলাকার সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড কমিয়ে আনার পাশাপাশি থানাকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে শনিবার সকালে নবাগত ওসি রফিকুল ইসলাম ও বিদায়ী ওসি জিয়াউর রহমানকে শুভেচ্ছা জানান উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!