দুটি সূর্যসহ নতুন গ্রহের সন্ধান পেল নাসা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দুটি সূর্যসহ নতুন গ্রহের সন্ধান পেল নাসা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ, আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

দুটি সূর্যসহ নতুন গ্রহের সন্ধান পেল নাসা

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
দুটি সূর্যসহ নতুন গ্রহের সন্ধান পেল নাসা

দুটি সূর্যসহ নতুন গ্রহের সন্ধান পেল নাসা

মানবজাতির চোখের বর্ধিত অংশ হয়ে মহাবিশ্বের বিভিন্ন প্রান্তের ছবি তুলছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার জেমস ওয়েব টেলিস্কোপ।

পড়ুন>>মঙ্গলগ্রহের আকাশে উড়ল হেলিকপ্টার জেনে নিন মিশনের সমস্ত তথ‍্য

সর্বশেষ টেলিস্কোপটি এমন একটি গ্রহের ছবি তুলেছে যার আকাশে রয়েছে বালির মেঘ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গ্রহটি একটি সূর্যকে কেন্দ্র করে নয়, আবর্তিত হয় দুটি সূর্যকে কেন্দ্র করে।

নতুন গ্রহের সন্ধান মহাকাশ বিষয়ক সাময়িকী স্পেস ডটকমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রায় পৃথিবীর মতো দেখতে গ্রহটির নাম ভিএইচএস ১২৫৬ বি।

এবারে গ্রহটির দুটি সূর্যকে ঘিরে আবর্তিত হওয়ার কথা জানা গেলেও গ্রহটিকে প্রথমবারের মতো দেখতে পাওয়া যায় ২০১৫ সালে। চিলি থেকে যুক্তরাজ্যের তৈরি করা ভিসতা টেলিস্কোপ দিয়ে সে সময় দেখতে পেয়েছিলেন বিজ্ঞানীরা।

পড়ুন>>চালু হলো গুগলের চ্যাটবট ‘বার্ড’

ভিএইচএস ১২৫৬ বি গ্রহটির নতুন বৈশিষ্ট্য আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন ইউনিভার্সিটি অব অ্যারিজোনার অধ্যাপক ব্রিটানি মাইলস। তার নেতৃত্বে গবেষক দলটি জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে ভিএইচএস ১২৫৬ বি গ্রহটির বায়ুমণ্ডলে সিলিকেট মেঘের উপস্থিতি দেখতে পান।

বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন ভিএইচএস ১২৫৬ বি-এর বায়ুমণ্ডলে বালির মেঘের আয়তন পরিবর্তিত হয়, সেগুলো স্থান পরিবর্তন করে। মেঘের ঘনত্বেও পরিবর্তন আসে। গ্রহটিতে বিজ্ঞানীরা কেবল বালির মেঘই নয়, সেখানে পানি, মিথেন গ্যাস এবং কার্বন মনো-অক্সাইডের উপস্থিতির প্রমাণও পেয়েছেন।

নাসার দেয়া তথ্যানুসারে, ভিএইচএস ১২৫৬ বি গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরে এবং দুটি সূর্যকে সম্পূর্ণভাবে আবর্তন করতে সময় নেয় ১০ হাজার বছর।

গ্রহটির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে ব্রিটানি মাইলস বলেন, ‘প্লুটো আমাদের সূর্য থেকে যে দূরত্বে অবস্থিত ভিএইচএস ১২৫৬ বি তার সৌরজগতের তারা থেকে তার চেয়ে প্রায় ৪গুণ বেশি দূরে অবস্থিত।’

মাইলস আরও বলেছেন, ‘এর বায়ুমণ্ডলের ওপরে সিলিকেট মেঘ রয়েছে এবং এর পৃষ্ঠের তাপমাত্রা ৮৩০ ডিগ্রি সেলসিয়াস।’

Please Share This Post in Your Social Media

One response to “দুটি সূর্যসহ নতুন গ্রহের সন্ধান পেল নাসা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!