বিরলে চতুর্থ পর্যায়ে প্রধান'মন্ত্রীর উপহার ঘর গৃহহীন ভূমিহীন পরিবারদের  হস্তান্তর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে চতুর্থ পর্যায়ে প্রধান'মন্ত্রীর উপহার ঘর গৃহহীন ভূমিহীন পরিবারদের  হস্তান্তর : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশসহ সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ব্যর্থ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, দাবি এআইডিএ-র বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হলো কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল নিসচা তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত যুবক আটক নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের মৃত্যু, নিখোঁজ চার শতাধিক কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

বিরলে চতুর্থ পর্যায়ে প্রধান’মন্ত্রীর উপহার ঘর গৃহহীন ভূমিহীন পরিবারদের  হস্তান্তর

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
বিরলে চতুর্থ পর্যায়ে প্রধান'মন্ত্রীর উপহার ঘর গৃহহীন ভূমিহীন পরিবারদের  হস্তান্তর

বিরলে চতুর্থ পর্যায়ে প্রধান’মন্ত্রীর উপহার ঘর গৃহহীন ভূমিহীন পরিবারদের  হস্তান্তর।

২২,শে মার্চ (বুধবার) সারা দেশে এক যোগে মাননীয় প্রধান মন্ত্রীর মুজিব বর্ষের উপহার গৃহহীন পরিবারের মাঝে চতুর্থ পর্যায়ে ঘর ও ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে । দেশের সকল অনুষ্ঠানে সকাল ১০, ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনাজুরের বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে চতুর্থ পর্যায়ে উপজেলা মাল্টি কমপ্রেক্স হোল রুমে ২৫,টি গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছারের, সভাপত্বি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কর কমিশনার ইব্রাহিম খান উপস্থিত থেকে ৪র্থ পর্যায়ে ভূমিহীন গৃহহীন ২৫ টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল ওয়াজেদ, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা ইউআরসি মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।

চতুর্থ পর্যায়ে অনুষ্ঠানে বিরলের ২৫,টি গৃহের মধ্যে ২১, টি গৃহ ৬,নম্বর ভান্ডারা ইউনিয়নে ও ৪,টি গৃহ ৪,নম্বন শহরগ্রাম ইউনিয়নে নির্মাণ করা হয়েছে।

বিরল উপজেলার ২৫,টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ২৫,টি গৃহ হস্তান্তরের মাধ্যমে বিরল উপজেলাকে (ক) শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

ইতিমধ্যে বিরল উপজেলা আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ১ম,২য় ও ৩য় পর্যায়ে যথাক্রমে ৫৫৬ টি ও ৬০ টি ভূমিহীন (ক) শ্রেণীর পরিবারের নিকট ৬৪৬টি গৃহ হস্তান্তর করা হয়েছে।

চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে দুই শতাংশ খাস জমিসহ উপজেলায় টি ঘর সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হচ্ছে।

ঘরের সাথে থাকছে ২টি শয়ন কক্ষ, বারান্দা, রান্নাঘর, সংযুক্ত শৌচাগারসহ অন্যান্য সুবিধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!