বিরলে চতুর্থ পর্যায়ে প্রধান’মন্ত্রীর উপহার ঘর গৃহহীন ভূমিহীন পরিবারদের হস্তান্তর
- আপডেট সময় : ০৩:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে
বিরলে চতুর্থ পর্যায়ে প্রধান’মন্ত্রীর উপহার ঘর গৃহহীন ভূমিহীন পরিবারদের হস্তান্তর।
২২,শে মার্চ (বুধবার) সারা দেশে এক যোগে মাননীয় প্রধান মন্ত্রীর মুজিব বর্ষের উপহার গৃহহীন পরিবারের মাঝে চতুর্থ পর্যায়ে ঘর ও ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে । দেশের সকল অনুষ্ঠানে সকাল ১০, ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিনাজুরের বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে চতুর্থ পর্যায়ে উপজেলা মাল্টি কমপ্রেক্স হোল রুমে ২৫,টি গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছারের, সভাপত্বি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কর কমিশনার ইব্রাহিম খান উপস্থিত থেকে ৪র্থ পর্যায়ে ভূমিহীন গৃহহীন ২৫ টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল ওয়াজেদ, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা ইউআরসি মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।
চতুর্থ পর্যায়ে অনুষ্ঠানে বিরলের ২৫,টি গৃহের মধ্যে ২১, টি গৃহ ৬,নম্বর ভান্ডারা ইউনিয়নে ও ৪,টি গৃহ ৪,নম্বন শহরগ্রাম ইউনিয়নে নির্মাণ করা হয়েছে।
বিরল উপজেলার ২৫,টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ২৫,টি গৃহ হস্তান্তরের মাধ্যমে বিরল উপজেলাকে (ক) শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
ইতিমধ্যে বিরল উপজেলা আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ১ম,২য় ও ৩য় পর্যায়ে যথাক্রমে ৫৫৬ টি ও ৬০ টি ভূমিহীন (ক) শ্রেণীর পরিবারের নিকট ৬৪৬টি গৃহ হস্তান্তর করা হয়েছে।
চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে দুই শতাংশ খাস জমিসহ উপজেলায় টি ঘর সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হচ্ছে।
ঘরের সাথে থাকছে ২টি শয়ন কক্ষ, বারান্দা, রান্নাঘর, সংযুক্ত শৌচাগারসহ অন্যান্য সুবিধা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























