সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ২০২১-২২ অর্থবছরের ৩০তম সাধারন সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ২০২১-২২ অর্থবছরের ৩০তম সাধারন সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ২০২১-২২ অর্থবছরের ৩০তম সাধারন সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ২০২১-২২ অর্থবছরের ৩০তম সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও চেম্বারের আই টি অফিসার মম আক্তার অনুষ্ঠানের সঞ্চালনা করেন। পড়ুন>>সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বাস্তবায়নে মশাল মিছিল

এ সাধারন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।

এ সময় আরো বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি মো. আলকাছ উদ্দিন খন্দকার, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. আমিনুর রহমান,

জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, চেম্বারের সহ সভাপতি খন্দকার মনজুর আহমদ ,

চেম্বারের পরিচালক অমল কান্তি কর, কয়লা ব্যবসায়ী ফরিদ গাজী, বাবুল সিদ্দিকী,পরিচালক ও বালিজুরি ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান হাজী মো. ইউনুছ আলী, ব্যবসায়ী মোহাম্মদ হোসেন,জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু, ছাতকের ব্যবসায়ী মো. আব্দুল কাদির ও ছাত্রলীগের সহ সভাপতি অমিয় মৈত্র প্রমুখ।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল চেম্বার অব কমার্সের ২০২১-২২ অর্থবছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন।

এসময়ে তিনি বলেন, গেলবছরের স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলার অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের কল্যাণে চেম্বার অব কমার্স কাজ করে যাচ্ছে। পড়ুন>>ফাল্গুন মাসের কৃষি কাজ

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে দেশে দ্রব্যমূল্যর দাম কিছুটা বেড়ে যাওয়ায় পুরো বিশ্বে যখন মন্দাভাব চলছে তখনই আমাদের সফল প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাধারন মানুষ ও ব্যবসায়ীদের কষ্টের কথা চিন্তা করে সরকার সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভূর্তুকির মাধ্যমে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

পাশাপাশি সরকার এই মন্দার মাঝে ও দেশের ব্যবসায়ী ও কল কারখানায় উৎপাদন বাড়িয়ে অর্থনীতির চাকাকে সচল রেখে দেশ পরিচালনা করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন আগামী মার্চে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য পবিত্র রমজান মাস শুরু তাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি তিনি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!