সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ২০২১-২২ অর্থবছরের ৩০তম সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও চেম্বারের আই টি অফিসার মম আক্তার অনুষ্ঠানের সঞ্চালনা করেন। পড়ুন>>সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বাস্তবায়নে মশাল মিছিল
এ সাধারন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
এ সময় আরো বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি মো. আলকাছ উদ্দিন খন্দকার, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. আমিনুর রহমান,
জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, চেম্বারের সহ সভাপতি খন্দকার মনজুর আহমদ ,
চেম্বারের পরিচালক অমল কান্তি কর, কয়লা ব্যবসায়ী ফরিদ গাজী, বাবুল সিদ্দিকী,পরিচালক ও বালিজুরি ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান হাজী মো. ইউনুছ আলী, ব্যবসায়ী মোহাম্মদ হোসেন,জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু, ছাতকের ব্যবসায়ী মো. আব্দুল কাদির ও ছাত্রলীগের সহ সভাপতি অমিয় মৈত্র প্রমুখ।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল চেম্বার অব কমার্সের ২০২১-২২ অর্থবছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন।
এসময়ে তিনি বলেন, গেলবছরের স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলার অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের কল্যাণে চেম্বার অব কমার্স কাজ করে যাচ্ছে। পড়ুন>>ফাল্গুন মাসের কৃষি কাজ
পাশাপাশি সরকার এই মন্দার মাঝে ও দেশের ব্যবসায়ী ও কল কারখানায় উৎপাদন বাড়িয়ে অর্থনীতির চাকাকে সচল রেখে দেশ পরিচালনা করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন।
তিনি আরো বলেন আগামী মার্চে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য পবিত্র রমজান মাস শুরু তাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি তিনি আহবান জানান।
Leave a Reply