৫১ বছর পর ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বঙ্গবন্ধু কলেজকে সরকারি ঘোষণা ।
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজকে সরকারী করণের ঘোষনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ২১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বে-সরকারী কলেজ-৬ শাখা এর উপ-সচিব মোছা. রোকেয়া পারভীন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু কলেজ গত ১৬ মার্চ থেকে সরকারী করা হলো।
পড়ুন>>নীলফামারীতে বিয়ে বাড়িতে মাংস কম দেয়ার মারামারিতে নিহত-১
কলেজটিকে সরকারি ঘোষণা করায় চারদিকে আনন্দ উল্লাসে মেতে উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও রানীশংকৈল উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ।
কলেজটি ১৯৭২ সালের ২১ জুন স্থাপিত হয়ে ঐ ইউনিয়ন সহ আশপাশের ইউনিয়নের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বাতিঘর হিসাবে দাড়িয়ে পড়ে। কলেজটি প্রতিষ্ঠার স্বল্প দিনের মধ্যেই ভালো একটি অবস্থানে দাড়িয়ে যায়।
পড়ালেখার মানদন্ডের বিচার বিশ্লেষনে কলেজটি ১ জানুয়ারি ১৯৮৮ সালে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হয়। সে থেকে কলেজের পড়ালেখার মান ও শিক্ষার্থীর সংখ্যা দিনের দিন বৃদ্ধি পায়।
বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (ডিগ্রী) শাখা মিলে মোট ১ হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছে। কলেজটিতে মোট শিক্ষক রয়েছে ৩৪ জন, কর্মচারী রয়েছে ১৪ জন।
কলেজ সরকারী করণের বিষয়ে এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী আখি আকতার বলেন, খুব খুশি লাগছে এই ভেবে যে, আমি বর্তমানে সরকারী কলেজের শিক্ষার্থী।
একইভাবে ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী ইয়াসিন আলী বলেন, টাকার অভাবে এবং যাতায়াতের খরচের অভাবে পীরগঞ্জ সরকারী কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে থাকলেও হতে পারিনি।
২নং- নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন মাস্টার বলেন, আমাদের চাওয়া আজ পূরণ হলো। নেকমরদ কলেজ সরকারিকরণ এটি আমাদের পরম সৌভাগ্যের।
জানতে চাইলে নেকমরদ বঙ্গবন্ধু নব্য সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, সরকারী হওয়ায় আমরা সবাই খুশি।
আমরা কলেজ কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ঋণী হয়ে থাকবো ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশীর নিকট।
পড়ুন>>নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও
তাদের সব ধরনের সহযোগিতায় নেকমরদ কলেজ সরকারী করণ হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন, প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরা এখন সরকারী কলেজে পড়ালেখা করবে এ জন্য যেমন শিক্ষার্থীরা খুশি তেমনিভাবে অভিভাবক সহ স্থানীয়রা বেশ আনন্দিত।
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, এটি রানীশংকৈল উপজেলাবাসীর একটি প্রাণের চাওয়া ছিল।
যা আজকে পরিপূর্ণ হলো। এটির মাধ্যমে এ উপজেলায় শিক্ষার মান বৃদ্ধি পাবে।
Leave a Reply